শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগি ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সোহাগির বিয়ে হয়। রোববার সন্ধ্যায় তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের বাবা সুন্দর আলী জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন এবং গতরাতেও মেয়ে ও জামাইয়ের সাথে তার কথা হয়েছে। জামাইকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করলেও কয়েকদিন আগে সোহাগির সাথে তার শাশুড়ির ঝগড়া ও পৃথক হওয়ার বিষয়টি তিনি শুনেছিলেন। ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, বিয়ের অল্প সময়ের মধ্যে এমন মৃত্যু রহস্যজনক। সঠিক কারণ উদ্ঘাটনের জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন