নজর বিডি

জ্বালানি সংকটের মাঝে অর্ধশত গাড়ির বহর নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক।

নাটোর

সারাদেশে চলমান তীব্র জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতেই মূলত এই আয়োজন করা হয়। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির বিপরীতে বিপুল পরিমাণ জ্বালানি পুড়িয়ে এমন কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের একটি বিশাল বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এই ঘটনাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সংকটকালে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়া উচিত, অথচ এ ধরনের শোডাউন অন্যদের ভুল বার্তা দেয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামানিক দাবি করেন, শোডাউনের গাড়িগুলো আগে থেকেই বুকিং করা ছিল এবং বহরের অধিকাংশ গাড়ি এলপিজি ও সিএনজি চালিত। তবে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বিষয়টিকে অন্যায় হিসেবে উল্লেখ করে বলেন, "বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রী সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছেন, সেখানে এতগুলো গাড়ি ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। আমরা বিষয়টি কেন্দ্রকে অবগত করব।"

উল্লেখ্য, বৈশ্বিক অস্থিরতার কারণে সরকার বর্তমানে জ্বালানি তেলের ব্যবহার কমাতে ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশব্যাপী বিভিন্ন কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জ্বালানি সংকটের মাঝে অর্ধশত গাড়ির বহর নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত