বরিশালের গৌরনদীতে পুলিশের হাত থেকে বাঁচতে ইয়াবা ট্যাবলেট গিলে সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছেন।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামার সংকেত দেওয়া হয়। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটকে ফেলে।
পুলিশের হাতে ধরা পড়ার পর সানোয়ার কৌশলে সঙ্গে থাকা ১০-১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অচেতন অবস্থায় সানোয়ারকে উদ্ধার করে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি সুস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন