পহেলা বৈশাখ উপলক্ষে সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম।
আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম। নতুন বছরের শুরুতে তিনি ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। নতুন বছরের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।”
৫ নম্বর ওয়ার্ডকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মমুখী ও সৃজনশীল উদ্যোগ গ্রহণে কাজ করে যাবো।”
উল্লেখ্য, সাইফুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত গণসংযোগ, সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও নানামুখী সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন