৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল ওই গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ঘটনাস্থল থেকে জেসমিন মার্ডীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি শ্রী শান্ত বাসকি ওরফে সুনিলের স্ত্রী। পালিয়ে যাওয়া ব্যক্তি শ্রী শান্ত বাসকি (২৮), পিতা সাম বাসকি—উভয়ের বাড়ি হাঁকরইল গ্রাম, ৩নং ওয়ার্ড, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
তল্লাশিকালে আসামিদের হেফাজত থেকে ৮০ লিটার তৈরি চোলাইমদ এবং ১৪০০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন