মঙ্গলবার রাতে কি চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আরেকটি অবিশ্বাস্য অধ্যায় জন্ম নেবে নাকি গতানুগতিক চিত্রনাট্য দেখা যাবে? অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে স্প্যানিশ রাজধানীতে যাচ্ছে বার্সেলোনা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ আজ। মঙ্গলবার রাতে ফুটবল বিশ্ব কি আরও একটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের (কামব্যাক) সাক্ষী হবে, নাকি ফেভারিটদের দাপটই বজায় থাকবে—তা নিয়ে চলছে তুমুল উত্তেজনা।
সেমিফাইনালের টিকিট পেতে আজ স্প্যানিশ রাজধানীতে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা, আর ঘরের মাঠ অ্যানফিল্ডে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে স্বাগত জানাবে লিভারপুল।
প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে আছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে প্রথম লেগ ২-০ তে হারের পর ঘুরে দাঁড়ানোর নজির আছে মাত্র দুবার। তবে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে কাতালানরা।
লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসদের ওপর ভরসা রাখছেন ফ্লিক। প্রথম লেগে সুযোগ নষ্ট করা মার্কাস র্যাশফোর্ডও আজ বড় ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে, ঘরের মাঠে অদম্য অ্যাতলেটিকোর হয়ে জুলিয়ান আলভারেজ ও গ্রিয়েজমানরা বার্সার নড়বড়ে রক্ষণের সুযোগ নিতে মুখিয়ে আছেন।
প্যারিসে প্রথম লেগে ২-০ গোলে হেরে আসা লিভারপুল তাকিয়ে আছে ঘরের মাঠ অ্যানফিল্ডের দিকে। অধিনায়ক ভার্জিল ফন ডাইক ২০১৯ সালের বার্সেলোনা বধের সেই ঐতিহাসিক স্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। কোচ আর্নে স্লট সমর্থকদের আহ্বান জানিয়েছেন গ্যালারিতে গর্জন তোলার জন্য।
ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে অল রেডরা। তবে পিএসজির কভিচা কাভারাতস্খেলিয়া ও দেসির দুয়ে যেভাবে ফর্মে আছেন, তাতে লিভারপুলের রক্ষণের জন্য কাজটা সহজ হবে না।
মঙ্গলবার রাতটি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন কোনো রূপকথা লেখে কি না, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন