বগুড়ার শাজাহানপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। এ সময় তার হাতে একটি বিষের বোতল থাকায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারোআঞ্জুলী গ্রামের রিমি খাতুনের (ছদ্মনাম) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে একই এলাকার সিয়াম সাহেদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে সিয়াম তা প্রত্যাখ্যান করেন।
সোমবার রাতে রিমি সিয়ামের বাড়িতে গিয়ে অনশন শুরু করলে স্থানীয়রা তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালে তিনি পুনরায় প্রেমিকের বাড়ির সামনে এসে বসেন। রিমি কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার সাথে প্রতারণা করা হয়েছে। সিয়াম আমাকে বিয়ে না করলে আমি এই বিষ খেয়ে এখানেই আত্মহত্যা করব।" এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করেও কোনো সহযোগিতা পাননি বলে দাবি করেন।
স্থানীয় সাবেক মেম্বার মো. আজিজুল ইসলাম বলেন, "বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুই পরিবারের কেউ দায়িত্ব নিতে চাইছে না। মেয়েটি বিষের বোতল হাতে বসে আছে, যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এর সমাধান চাই।"
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী মেয়েটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন