নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় স্থানীয় পত্রিকা “দৈনিক চাঁপাই দর্পণ”-এর যুগপূর্তি উদ্‌যাপন এবং বহুল প্রতীক্ষিত ই-পেপার উদ্বোধন অনুষ্ঠান গত ১৪ এপ্রিল (দুপুর ১২টা) পত্রিকার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় স্থানীয় পত্রিকা ‘দৈনিক চাঁপাই দর্পণ’-এর যুগপূর্তি উদ্‌যাপন এবং বহুল প্রতীক্ষিত ই-পেপার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এন এম ওয়াসিম ফিরোজ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, স্থানীয় গণমাধ্যম হিসেবে দৈনিক চাঁপাই দর্পণ গত এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ডিজিটাল এই যুগে ই-পেপার চালুর উদ্যোগটি প্রশংসনীয়, যা পাঠকদের তথ্যপ্রাপ্তি আরও সহজ করবে।

[caption id="attachment_25456" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু তাঁর বক্তব্যে বলেন, “ই-পেপার চালুর মাধ্যমে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও দ্রুত, সহজলভ্য ও নির্ভরযোগ্য সংবাদ পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।” তিনি পত্রিকার ভবিষ্যৎ পথচলায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, ই-পেপারের মাধ্যমে পত্রিকাটি স্থানীয় সংবাদ মাধ্যমকে ডিজিটাল রূপান্তরের ধারায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত