জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ লকসি বেগম (৪১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেলে জামালপুর পৌরসভার সিংহজানী রোড সংলগ্ন পূর্ব কাচারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত লকসি বেগম ইসলামপুর উপজেলার বেপারী পাড়া এলাকার মৃত বাবুল বেপারীর মেয়ে এবং স্থানীয় মাদক চক্রের অন্যতম হোতা লেবু বেপারীর স্ত্রী।
জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এসআই খাইরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। বিকেলের অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও লকসি বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১০৪ গ্রাম হেরোইন (২০টি পুটলা) এবং ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লক্ষ ৯০ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীসহ এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান "আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
উল্লেখ্য, এই চক্রটিকে ধরতে এসআই খাইরুজ্জামান দীর্ঘ এক মাস ধরে গোয়েন্দা নজরদারি ও সোর্স নিয়োগ করে সফল অভিযানটি পরিচালনা করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন