নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

কুমিল্লার দেবিদ্বারে সিএনকুমিল্লা, সড়ক দুর্ঘটনা, দেবিদ্বার, মা-ছেলে নিহত, কুমিল্লা-সিলেট মহাসড়ক, অটোরিকশা দুর্ঘটনা, বাংলাদেশ, Cumilla, Road Accident, Debidwar, Mother and son killed, Cumilla-Sylhet Highway, Autorickshaw accident, Bangladesh.জিচালিত অটোরিকশা ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে অটোরিকশাযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজেদের বাড়িতে ফিরছিলেন একই পরিবারের চার সদস্য। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মিনি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা (৩২) ও তার শিশু সন্তানের (৭) মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত নারীর শাশুড়ি, মেয়ে এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দেবিদ্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। হতাহতদের বিস্তারিত পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

মিরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত