গোপালগঞ্জের মুকসুদপুরে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।
[caption id="attachment_25542" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশি কবির। তিনি বলেন, "চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় এগিয়ে যেতে হবে। এ ধরনের মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন আবিষ্কারের আগ্রহ বাড়ায়।"
[caption id="attachment_25543" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
মেলায় সরকারি মুকসুদপুর কলেজ, এস.জে. মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন