নজর বিডি

বাংলাভাষী পাঠকদের পাঠাভ্যাস বাড়াতে হবে: আজহারী

মেধা ও মননের বিকাশে বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারী। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের বই পড়ার চর্চার তুলনা করে তিনি বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

মেধা ও মননের বিকাশে বই পড়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারী। বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে বই পড়ার চর্চা কম উল্লেখ করে তিনি বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বনানীর হোটেল শেরাটনে সত্যায়ন প্রকাশন আয়োজিত ‘বই উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত আজহারীর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য উদযাপন এবং পাঠকদের সাথে আত্মিক সম্পর্ক দৃঢ় করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বইয়ের আলোয় রাঙাই সময়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে বরেণ্য ব্যক্তিবর্গ, করপোরেট লিডার এবং বিপুলসংখ্যক পাঠক অংশ নেন। প্রিয় লেখকের সাথে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে ‘সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় ড. আজহারী বলেন তিনি প্রাচীন চিত্রলিপি বা হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমান সময়ের জ্ঞানচর্চার বিবর্তন তুলে ধরেন। মেধা ও মনন বিকাশের একমাত্র মাধ্যম হলো বই পড়া।

উন্নত বিশ্বের পাঠাভ্যাসের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি পাঠকদের জ্ঞান অর্জনে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।

সত্যায়ন প্রকাশনের ইসমাইল হোসাইন জানান, ‘এক-নজরে কুরআন’ বইটি যেভাবে দেশ-বিদেশের লাখো পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে, সেই আনন্দকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। পাঠকদের এই ভালোবাসা আগামীতে আরও মানসম্মত ও সৃজনশীল কাজ করতে তাদের উৎসাহিত করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শেখ মহিউদ্দিন, ডা. জাহাঙ্গীর কবির, ড. মোহাম্মদ আব্দুর রব, সানাউল্লাহ রাহমানী এবং মাওলানা সাইমুম সাদী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাভাষী পাঠকদের পাঠাভ্যাস বাড়াতে হবে: আজহারী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত