নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

এএএবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: বিজ্ঞাপনী শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের ডাক

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৫ এপ্রিল ঢাকার বনানী ক্লাব ব্যাংকুয়েট হলে সম্পন্ন হয়েছে। 

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৫ এপ্রিল ঢাকার বনানী ক্লাব ব্যাংকুয়েট হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সভায় অ্যাসোসিয়েশনের ৪২টি সদস্য এজেন্সির প্রতিনিধিরা বিজ্ঞাপনী শিল্পের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এএএবি’র সভাপতি সানাউল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী শিল্পের প্রথিতযশা ব্যক্তিত্ব গীতিআরা সাফিয়া চৌধুরী, রামেন্দু মজুমদার, মুনীর আহমেদ খান এবং ইউসুফ হাসান।

সভার শুরুতে সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন বার্ষিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে চলমান নীতিমালা সংক্রান্ত অ্যাডভোকেসি কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিজ্ঞাপনী শিল্পের প্রধান সমস্যা হিসেবে ডিজিটাল বিজ্ঞাপনের পেমেন্ট চ্যালেঞ্জ, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত জটিলতা এবং নিয়ন্ত্রণকারী সংস্থার স্বচ্ছতার অভাবকে চিহ্নিত করা হয়। সাধারণ সম্পাদক বলেন, “ডিজিটাল অর্থনীতিতে বিজ্ঞাপনী শিল্পের অবদানকে স্বীকৃতি দিতে এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহায়ক নীতিমালা তৈরিতে আমরা সরকারি অংশীজনদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”

সভায় কোষাধ্যক্ষ সারাহ আলী অডিটকৃত আর্থিক প্রতিবেদন পেশ করেন এবং উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন। যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মারুফ নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং মেহরুন নেসা ইসলাম।

সবশেষে সহ-সভাপতি নাজিম ফারহান চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সভার পর নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক উষ্ণ ও বন্ধুসুলভ পরিবেশ তৈরি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এএএবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: বিজ্ঞাপনী শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের ডাক

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত