নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

৯ মাসে রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা: প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অধরা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার।

এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।

গত ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটতি ছিল ৭১,৪৭২ কোটি টাকা, যা মাত্র এক মাসের ব্যবধানে আরও ২০ হাজার কোটি টাকা বেড়েছে।

জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। আয়কর: ৮০,২২৩ কোটি টাকা (লক্ষ্যমাত্রা: ১,৩১,০৯৬ কোটি)। ভ্যাট: ১,০৯,১৩৮ কোটি টাকা (লক্ষ্যমাত্রা: ১,৪৩,৫৩৮ কোটি)। শুল্ক: ৯৮,৫০১ কোটি টাকা (লক্ষ্যমাত্রা: ১,৩৯,১১৮ কোটি)।

লক্ষ্যমাত্রা অর্জন না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় সামগ্রিকভাবে ১১.১৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব রাজস্ব আদায়ের গতিকে মন্থর করে দিয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে যেখানে ঘাটতি ছিল ৯২,৬২৬ কোটি টাকা, সেখানে চলতি বছরের মাত্র ৯ মাসেই সেই অংক ছাড়িয়ে গেছে। মার্চ মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০,০৫০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৩৩,৫২২ কোটি টাকা।

উল্লেখ্য, চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৯ মাসে রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা: প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অধরা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার।

এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।

গত ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটতি ছিল ৭১,৪৭২ কোটি টাকা, যা মাত্র এক মাসের ব্যবধানে আরও ২০ হাজার কোটি টাকা বেড়েছে।

জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। আয়কর: ৮০,২২৩ কোটি টাকা (লক্ষ্যমাত্রা: ১,৩১,০৯৬ কোটি)। ভ্যাট: ১,০৯,১৩৮ কোটি টাকা (লক্ষ্যমাত্রা: ১,৪৩,৫৩৮ কোটি)। শুল্ক: ৯৮,৫০১ কোটি টাকা (লক্ষ্যমাত্রা: ১,৩৯,১১৮ কোটি)।

লক্ষ্যমাত্রা অর্জন না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় সামগ্রিকভাবে ১১.১৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব রাজস্ব আদায়ের গতিকে মন্থর করে দিয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে যেখানে ঘাটতি ছিল ৯২,৬২৬ কোটি টাকা, সেখানে চলতি বছরের মাত্র ৯ মাসেই সেই অংক ছাড়িয়ে গেছে। মার্চ মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০,০৫০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৩৩,৫২২ কোটি টাকা।

উল্লেখ্য, চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত