নজর বিডি

জামালপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী কাজী মসিউর রহমান

আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতা কাজী মসিউর রহমান।

তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় মহলে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

কাজী মসিউর রহমান বর্তমানে জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য এবং ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি জামতলা মির্জাপুর দাখিল মাদরাসার সুপার এবং জামালপুর পৌরসভার ৬ ও ৮ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার (কাজী)। এছাড়াও তিনি শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও জমিয়াতুল মোদার্রেসিনসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।

১৯৮৭ সালে বেগম খালেদা জিয়ার তিস্তা ব্যারেজ পরিদর্শনের সময় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার পথচলা শুরু। এরপর ইউনিয়ন যুবদলের সভাপতি থেকে শুরু করে জেলা বিএনপির সহ-সভাপতি ও ওলামা দলের কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক টিমের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালে তিনি বিপুল ভোটে জামালপুর সদরের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১৯ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার কারাভোগ করেছেন এবং অন্তত ১০টি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, মাঠ পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তৃণমূলের নেতাকর্মীদের মতে, মসিউর রহমান প্রার্থী হলে তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সমর্থন পাবেন।

নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে কাজী মসিউর রহমান বলেন, “জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমি নির্বাচিত হলে জামালপুর সদর উপজেলাকে একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমি সারাজীবন মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের সেবক হয়ে থাকতে চাই।”

তিনি বর্তমান পরিস্থিতির নিরিখে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জামালপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী কাজী মসিউর রহমান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত