গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবারের পক্ষ থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে বিষপান করেছে এক যুগল। এতে প্রেমিকা মীম আকতারের (১৯) মৃত্যু হয়েছে এবং প্রেমিক মোরসালীন হাসান পরশ (২৫) বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জয়েনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীম আক্তার ওই গ্রামের শফিউল ইসলামের মেয়ে। প্রেমিক পরশ একই গ্রামের হামিদ মিয়ার ছেলে। তারা একে অপরের প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে মীম ও পরশ বিয়ে করতে চাইলেও উভয় পরিবার তাতে অসম্মতি জানায়। এর জেরে আজ সকালে তারা দুজন একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। পরশের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মীম আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন