নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন দিল মাদকাসক্ত যুবক

গাইবান্ধার সাদুল্লাপুরে নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত যুবক জাকিরুল ইসলাম। এ ঘটনার অভিযোগে ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ স্থানীয় জনতা।

গাইবান্ধার সাদুল্লাপুরে নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জাকিরুল ইসলাম (৩৫) নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত জাকিরুল ইসলাম উপজেলার রসুলপুর গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকিরুল দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে স্বামীহারা মা জোবেদা বেগমের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। জোবেদা বেগম রাস্তার পাশে একটি ছাপড়া ঘরে বসবাস করেন। রোববার সকালে নেশার টাকার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করেন জাকিরুল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের ধারণা, মাকে ঘরের ভেতরেই পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই সে এই আগুন দিয়েছিল। ঘটনার পর এলাকাবাসী জাকিরুলকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ছাফের আলী জানান, নেশার টাকার জন্য মায়ের ওপর নির্যাতন ও ঘর পুড়িয়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত অমানবিক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে জাকিরুলকে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন দিল মাদকাসক্ত যুবক

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত