নজর বিডি

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও পর্দার পেছনের মানুষটি যে ভীষণ কোমল আর সাধারণ, তা আবারও প্রমাণ করলেন এই অভিনেত্রী।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পর্দায় নিজের অভিনয় দক্ষতা ও গ্ল্যামারের জাদু দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও, ব্যক্তিজীবনে তিনি কতটা আবেগপ্রবণ ও সাধারণ, তা ফুটে উঠেছে তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

দীর্ঘ তিন বছর ধরে চলা একটি প্রজেক্টের শুটিং শেষ হওয়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কেয়া পায়েল বলেন, ‘তিন বছরের একটি কাজ আমরা প্রত্যেক মাসে একটি লটে শুটিং করেছি। এখন শুটিং শেষ হওয়ায় হাত-পা কাঁপছে। যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, তাদের সাথে হয় তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা খুব মিস করব।’

পর্দার অভিনয়ের চেয়ে শুটিং সেটের সতীর্থদের সাথে গড়ে ওঠা সম্পর্কগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি বলেন, ‘সিনের বাইরেও প্রতিটি চরিত্রের সাথে আমার দারুণ সম্পর্ক তৈরি হয়েছে। এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, কারণ এটি একান্তই আমার ব্যক্তিগত আবেগ।’

নিজের স্বভাব ও জীবনধারা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘দিনশেষে আমি খুবই সাধারণ একটি মেয়ে এবং অনেক বেশি আবেগপ্রবণ। আমার মনে হয়, পরিবারে যতটা সময় কাটাই, তার চেয়ে বেশি সময় আমি আমার কাজের মানুষের সাথে ব্যয় করি।’

সহকর্মীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে কেয়া পায়েল আরও যোগ করেন, ‘আমার কাজের ক্ষেত্রে যেসব মানুষের সাথে আমি প্রতিনিয়ত কাজ করি, তারা আমার জীবনে সবসময় খুবই গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে রয়ে যাবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত