নজর বিডি

আর বাকি ৫২ দিন: রেড ডেভিলদের সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫২ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৫২ দিন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসছে ৪৮ দলের বিশ্বফুটবলের এই মহাযজ্ঞ। টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিদিনের বিশেষ পরিসংখ্যানমূলক প্রতিবেদনের অংশ হিসেবে আজ উঠে এসেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বেলজিয়াম ও জাপানের সেই রোমাঞ্চকর লড়াইয়ের কথা।

২০১৮ সালের আসরে শেষ ষোলোর ম্যাচে জাপানের বিপক্ষে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বেলজিয়াম। ম্যাচটিতে জাপানের কাছে ৫২ মিনিটের মাথায় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় 'রেড ডেভিল'রা। পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম।

এই জয়ের মাধ্যমে ৫২ বছর পর কোনো দল বিশ্বকাপে দুই গোলে পিছিয়ে থেকে নির্ধারিত সময়ের মধ্যে জয় তুলে নেওয়ার নজির গড়ে। এর আগে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে তিন গোলে পিছিয়ে থেকেও ৫-৩ ব্যবধানে কোরিয়া ডিপিআর-কে হারিয়েছিল পর্তুগাল।

ম্যাচটির স্মৃতিচারণ করে তৎকালীন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছিলেন, "২০১৮ সালে আমাদের নিয়ে একটি প্রশ্ন ছিল, প্রতিকূল পরিস্থিতিতে আমরা কেমন সাড়া দেবো? জাপানের বিপক্ষে ম্যাচে দুই গোল পিছিয়ে থাকার পর আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলাম।"

নির্ধারিত সময়ের খেলা শেষ হতে ২০ মিনিটের কিছু বেশি সময় বাকি থাকতে জ্যান ভারটংঘেন ও মারুনে ফেলাইনি বেলজিয়ামকে সমতায় ফেরান। এরপর গোলকিপার থিবো কোর্তোয়ার দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে নাসের চ্যাডলির সেই ঐতিহাসিক গোলটি আজও ফুটবল ভক্তদের মনে গেঁথে আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আর বাকি ৫২ দিন: রেড ডেভিলদের সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত