নজর বিডি

ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে ৯৬-এর মতো আন্দোলনের হুঁশিয়ারি শিবিরের

ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে ১৯৯৬ সালের মতো পুনরায় সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এই আল্টিমেটাম দেন।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলা। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি। দেশব্যাপী ছাত্রদলের তথাকথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ক্যাম্পাসগুলোতে অস্থিরতা তৈরির প্রতিবাদ।

আজিজুর রহমান আজাদ তার বক্তব্যে বলেন, ৯১ সালে ক্ষমতায় আসার পর ছাত্রদল গেস্টরুম-গণরুম সংস্কৃতির জন্ম দিয়েছিল। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের বিপ্লবের পর ছাত্রদল ধর্ষণ, চাঁদাবাজি এবং নিষিদ্ধ সংগঠন 'লীগ'-এর কর্মীদের পুনর্বাসনে লিপ্ত রয়েছে। তিনি বর্তমান ছাত্রদলকে ছাত্রলীগের ‘এক্সটেন্ডেড ভার্সন’ হিসেবেও অভিহিত করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "১৯৯৩ সালে ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করায় ৯৬ সালে সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। ছাত্রশিবিরকে আবারও তেমন কোনো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না।"

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সমাবেশে মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে ৯৬-এর মতো আন্দোলনের হুঁশিয়ারি শিবিরের

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে ১৯৯৬ সালের মতো পুনরায় সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এই আল্টিমেটাম দেন।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলা। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি। দেশব্যাপী ছাত্রদলের তথাকথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ক্যাম্পাসগুলোতে অস্থিরতা তৈরির প্রতিবাদ।

আজিজুর রহমান আজাদ তার বক্তব্যে বলেন, ৯১ সালে ক্ষমতায় আসার পর ছাত্রদল গেস্টরুম-গণরুম সংস্কৃতির জন্ম দিয়েছিল। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের বিপ্লবের পর ছাত্রদল ধর্ষণ, চাঁদাবাজি এবং নিষিদ্ধ সংগঠন 'লীগ'-এর কর্মীদের পুনর্বাসনে লিপ্ত রয়েছে। তিনি বর্তমান ছাত্রদলকে ছাত্রলীগের ‘এক্সটেন্ডেড ভার্সন’ হিসেবেও অভিহিত করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "১৯৯৩ সালে ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করায় ৯৬ সালে সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। ছাত্রশিবিরকে আবারও তেমন কোনো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না।"

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সমাবেশে মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত