সাভারের আশুলিয়ায় বাংলাদেশ বেতারের দুই কর্মকর্তার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে বুধবার সকালে আশুলিয়ার কবিরপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতার কেন্দ্রের অভ্যন্তরে এই মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা জানান, সকালে ওই শিক্ষার্থী কবিরপুর বাংলাদেশ বেতারের ভেতরে প্রবেশ করলে বেতারের তৃতীয় শ্রেণীর কর্মকর্তা নাইম জং ও লোকমানসহ অজ্ঞাতনামা আরও দুজন তাকে আটক করে। কোনো কারণ ছাড়াই তারা কিশোরটিকে বেধড়ক মারধর শুরু করে। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, স্কুলছাত্রকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন