নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গত তিন মাসে তাদের কর্মতৎপরতায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। বিভিন্ন অভিযানে ৪ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য (মদ, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট), ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ অন্যান্য ভারতীয় মালামাল জব্দ করেছে। গত তিন মাসে জব্দকৃত এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লক্ষ টাকা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গত তিন মাসে তাদের কর্মতৎপরতায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। বিভিন্ন অভিযানে ৪ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য (মদ, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট), ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ অন্যান্য ভারতীয় মালামাল জব্দ করেছে। গত তিন মাসে জব্দকৃত এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লক্ষ টাকা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত