বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক কারবারির বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের আড়ালে গড়ে তোলা একটি গোপন গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে একজনকে আটক করা হয়।
আটক শামীম ওই এলাকার শফিজল রাড়ীর ছেলে।
পুলিশ জানায়, শামীম তার বাড়ির আঙিনায় অত্যন্ত পরিকল্পিতভাবে সাধারণ গাছপালার সঙ্গে টবে গাঁজা চাষ করে আসছিলেন। বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে টবে লাগানো ১৩টি বড় গাঁজা গাছ, প্রায় ৫০০ গ্রাম প্রক্রিয়াজাত গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১,৩০০ টাকা উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন "মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় নেই। মাদকসংশ্লিষ্ট যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।"
পুলিশ আরও জানায়, আটক শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন