নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জকে আলাদাভাবে দেখার সুযোগ নেই: ডা. কে এম বাবর এমপি

গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং একে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে আলাপ হয়েছে, যার ফলে জেলায় চলমান সকল উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষা ও সড়ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পাঁচটি বড় প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্পের ফলক উন্মোচন ও ফিতা কেটে কাজের শুভ সূচনা করেন সংসদ সদস্য।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিইডিপি-৪ (PEDP-4) প্রকল্পের আওতায় ১০২ নং বীনাপানি, ৯৩ নং বেদগ্রাম এবং ৩২ নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ।

ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ১১.৫ কিলোমিটার দীর্ঘ গোপীনাথপুর-ঘাঘাধলইতলা সড়ক।

রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অধীনে ১১.৬ কিলোমিটার দীর্ঘ চন্দ্রদিঘলিয়া আরএইচডি-বড়দিয়া জিসি-মধুমতি বাজার সড়ক উন্নয়ন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. কে এম বাবর এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, নির্বাহী প্রকৌশলী এহসানুর হক, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা লাবনী রায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জকে আলাদাভাবে দেখার সুযোগ নেই: ডা. কে এম বাবর এমপি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং একে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে আলাপ হয়েছে, যার ফলে জেলায় চলমান সকল উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষা ও সড়ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পাঁচটি বড় প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্পের ফলক উন্মোচন ও ফিতা কেটে কাজের শুভ সূচনা করেন সংসদ সদস্য।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিইডিপি-৪ (PEDP-4) প্রকল্পের আওতায় ১০২ নং বীনাপানি, ৯৩ নং বেদগ্রাম এবং ৩২ নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ।

ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ১১.৫ কিলোমিটার দীর্ঘ গোপীনাথপুর-ঘাঘাধলইতলা সড়ক।

রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অধীনে ১১.৬ কিলোমিটার দীর্ঘ চন্দ্রদিঘলিয়া আরএইচডি-বড়দিয়া জিসি-মধুমতি বাজার সড়ক উন্নয়ন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. কে এম বাবর এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, নির্বাহী প্রকৌশলী এহসানুর হক, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা লাবনী রায়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত