চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০)।চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম ওয়াসিম ফিরোজ এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে জমিলা বেগমের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিব ও জমিলা দম্পতি বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া করে তাদের দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে বস্তা তল্লাশি করে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন