স্বাধীনতার ইতিহাস একটি বিশেষ গোষ্ঠী ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের চক্রান্তই সফল হবে না।
রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন "৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না। এদেশের মানুষ তাদের বীরত্বগাথা ইতিহাস ভুলে যাবে না।"
জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী উল্লেখ করেন যে, জ্বালানি সংকট বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। তবে এই সংকট কাটিয়ে উঠতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, দেশকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটেও কৃষি ও উৎপাদনের ধারা বজায় রাখতে খাল খননের গুরুত্ব তুলে ধরেন তিনি।
জ্বালানি সাশ্রয় ও বিকল্প শক্তির প্রসারে সৌর বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি সোলার প্যানেল বা সোলারের ওপর থেকে ট্যাক্স (কর) কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন