দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় শিল্পকারখানায় সোলার সিস্টেমের ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে বলে জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এই মন্তব্য করেন।
মোহাম্মদ হাতেম বলেন, লোডশেডিংয়ের সময় কারখানা সচল রাখতে সোলার সিস্টেমকে 'ব্যাকআপ' হিসেবে ব্যবহার করা জরুরি। তবে ব্যাটারি আমদানিতে বিধিনিষেধ এবং কাস্টমস জটিলতার কারণে উদ্যোক্তারা বাধার মুখে পড়ছেন। তিনি সোলার প্যানেলের মাউন্টিং স্ট্রাকচার খালাসে কাস্টমসের হয়রানি ও পোর্ট ডেমারেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং আমদানি নীতিতে নমনীয়তা আনার দাবি জানান।
আলোচনায় বিকেএমইএ-র পক্ষ থেকে আগামী পাঁচ বছরের জন্য উৎসে কর ০.৫ শতাংশে স্থির রাখা, সাব-কন্ট্রাক্টের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা এবং রিসাইকেলড ফাইবার উৎপাদনে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অভিযোগগুলো গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়ে বলেন, অর্থনীতির বাস্তব মূল্য সংযোজনে বাধা সৃষ্টি করে এমন অপ্রয়োজনীয় জটিলতা রাখা হবে না। তবে সুবিধা পাওয়ার ক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে এর প্রভাব নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন