নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পূর্ববর্তী বিএনপি সরকারের সাফল্যের কথা স্মরণ করে বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত দেশ পরিচালনার সময় মা-বোনদের শিক্ষিত করতে মেট্রিক পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিনি তা ইন্টারমিডিয়েট পর্যন্ত বর্ধিত করেন।"

তারেক রহমান আরও উল্লেখ করেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত পড়াশোনা ফ্রি করা হবে। ইনশাআল্লাহ, এর পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সরকারি উপবৃত্তির ব্যবস্থাও আমরা করবো।"

জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পূর্ববর্তী বিএনপি সরকারের সাফল্যের কথা স্মরণ করে বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত দেশ পরিচালনার সময় মা-বোনদের শিক্ষিত করতে মেট্রিক পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিনি তা ইন্টারমিডিয়েট পর্যন্ত বর্ধিত করেন।"

তারেক রহমান আরও উল্লেখ করেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত পড়াশোনা ফ্রি করা হবে। ইনশাআল্লাহ, এর পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সরকারি উপবৃত্তির ব্যবস্থাও আমরা করবো।"

জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত