১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। বিশেষ করে দুই ওপেনারের মন্থর ব্যাটিং এবং অধিনায়ক লিটন দাসের দ্রুত বিদায়ের পর সমর্থকদের মধ্যে হতাশা দানা বেঁধেছিল।
তবে তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিংয়ে সব শঙ্কা উড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডগড়া জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড গড়ল ফিল সিমন্সের শিষ্যরা। এর আগে কিউইদের বিপক্ষে ১৩৫ রান তাড়া করে জেতাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ। উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে (২১৫ রান)।
রান তাড়া করতে নেমে শুরুটা আশানুরূপ ছিল না। ৫.৩ ওভারে উদ্বোধনী জুটি ৪১ রান যোগ করলেও সাইফ হাসান (১৭) ও তানজিদ হাসান তামিম (২০) মন্থর ব্যাটিং করেন। লিটন দাসও ২১ রানে বিদায় নিলে ১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
সেখান থেকে দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ উইকেটে তারা মাত্র ২৮ বলে ৫৬ রান যোগ করেন। ইমন ১৪ বলে ২৮ রান করে ফিরলেও, পঞ্চম উইকেটে শামীম পাটোয়ারিকে নিয়ে ১৯ বলে অপরাজিত ৪৯ রানের অবিশ্বাস্য জুটি গড়েন হৃদয়। হৃদয় ২৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেন।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। ব্যাটিংয়ে নেমে কেতেন ক্লার্ক (৫১) ও ড্যান ক্লেভারের (৫১) জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় নিউজিল্যান্ড। শেষ দিকে অধিনায়ক নিক কেলির ৩৯ ও জশ ক্লার্কসনের ৩০ রানে ভর করে ১৮২ রান সংগ্রহ করে কিউইরা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সর্বোচ্চ ২টি উইকেট নেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন