নজর বিডি

‘কাউকে হতাশ করতে চাই না’

‘কাউকে হতাশ করতে চাই না’

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন আর পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে বিটাউনে বিতর্ক নতুন কিছু নয়। জয়া বচ্চনের মতো জ্যেষ্ঠ তারকাদের মেজাজ হারানোর খবর প্রায়ই শোনা যায়।

তবে এবার পাপারাজ্জি ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নিজের ইতিবাচক কিন্তু দৃঢ় অবস্থান পরিষ্কার করলেন বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিনতা।

অভিনেত্রী জানিয়েছেন, ভক্তদের ভালোবাসা তিনি শ্রদ্ধা করেন এবং সাধারণত কাউকে ছবি তুলতে বা অটোগ্রাফ দিতে না বলা তার স্বভাব নয়। তবে এই সুযোগে কেউ যখন তার ব্যক্তিগত পরিসরে হানা দেয়, তখন বিষয়টি তার জন্য অসহনীয় হয়ে ওঠে।

সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও বিরক্তি প্রকাশ করে প্রীতি জিনতা লিখেছেন “ভক্তদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। ছবি তুলতে চাইলে আমি কখনো ‘না’ বলি না, কাউকে হতাশ করতে চাই না।”

প্রীতির মূল আপত্তি অনুমতি না নিয়ে ছবি তোলা নিয়ে। তিনি বলেন, “জিমের বাইরে ওত পেতে থাকা কিংবা না জানিয়ে গোপনে ছবি তোলা আমি পছন্দ করি না। সবাই যেন ছবি তোলার আগে অন্তত একবার অনুমতি নেয়।”

জয়া বচ্চনের সুরে সুর মিলিয়ে তিনিও মনে করেন, তারকাদেরও ব্যক্তিগত সময় ও নিরিবিলি মুহূর্তের প্রয়োজন রয়েছে। বিনোদন জগতের চাকচিক্যের বাইরে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা তার অধিকার।

সাম্প্রতিক সময়ে জিম, এয়ারপোর্ট কিংবা বাড়ির আশেপাশে পাপারাজ্জিদের অতি-তৎপরতায় অনেক বলিউড তারকাই অতিষ্ঠ। প্রীতি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি ভক্তদের সঙ্গে সংযোগ রাখতে পছন্দ করেন, কিন্তু তা যেন যথাযথ শালীনতা ও অনুমতি সাপেক্ষে হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘কাউকে হতাশ করতে চাই না’

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত