নজর বিডি

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস, মালয়েশিয়ায় চিকিৎসা চলছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

গত দেড় মাস ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে তিনি এখন স্বাভাবিক জীবনে ফেরার পথে। সম্প্রতি তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গণমাধ্যমকে এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন আফরোজা আব্বাস। তিনি জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (Rehabilitation Center) স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে নিবিড় ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। তিনি এখন অল্পস্বল্প কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের পরামর্শে উঠে বসতেও সক্ষম হয়েছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস, মালয়েশিয়ায় চিকিৎসা চলছে

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

গত দেড় মাস ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে তিনি এখন স্বাভাবিক জীবনে ফেরার পথে। সম্প্রতি তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গণমাধ্যমকে এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন আফরোজা আব্বাস। তিনি জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (Rehabilitation Center) স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে নিবিড় ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। তিনি এখন অল্পস্বল্প কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের পরামর্শে উঠে বসতেও সক্ষম হয়েছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত