নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহানন্দা সেতু ব্যবহার করতে গিয়ে প্রতিদিন সাধারণ মানুষকে অতিরিক্ত টোল দিতে হচ্ছে, যা তাদের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত থ্রি-হুইলার চালক ও যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

[caption id="attachment_26237" align="alignnone" width="280"] ছবি: নজরবিডি.কম[/caption]

বক্তারা আরও জানান, সেতুটি জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিনয়ত এই সেতুর ওপর নির্ভরশীল। বর্তমান টোল ব্যবস্থার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। অবিলম্বে এই টোল বাতিল অথবা সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান তারা। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিক এনায়েতউল্লাহ, জেলা ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত