নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে প্রতিবেশী এবং তাদের পরিবার সুনামগঞ্জ থেকে এসে রূপগঞ্জে বসবাস করছিল।
নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দ্বীন ইসলামের মেয়ে এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে এবং একই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা-মা স্থানীয় তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।
এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে মতিন মিয়ার পুকুরপাড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা পুকুরে নামলে ফারিহা পানিতে তলিয়ে যেতে শুরু করে। তাকে বাঁচাতে টুম্পা এগিয়ে গেলে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন