চট্টগ্রামের সাতকানিয়ায় স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের চিত্র দেখা গেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সহস্রাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
তবে এই যোগদানকে স্রেফ ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ওমর ফারুক।
শনিবার (২ মে) বিকেলে কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুনদের ফুল দিয়ে স্বাগত জানান।
যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন আনিছ সিকদার: সভাপতি, বাজালিয়া ইউনিয়ন এলডিপি। রিয়াদ কামাল: সভাপতি, ধর্মপুর ইউনিয়ন এলডিপি। আমিরুজ্জামান: নেতা, খাগরিয়া ইউনিয়ন এলডিপি।
এ ছাড়াও খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিপুলসংখ্যক কর্মী বিএনপির আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতাকর্মীদের এই দল পরিবর্তনকে প্রত্যাখ্যান করেছেন চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির প্রার্থী ওমর ফারুক। তিনি একে ‘রাজনৈতিক অপপ্রচার’ দাবি করে বলেন, আদর্শবান কর্মীরা কখনো এলডিপি ছেড়ে যাবে না।
তিনি আরও বলেন “গণভোটের রায় উপেক্ষা করে জনগণের আস্থা ভঙ্গকারী রাজনীতির সঙ্গে এলডিপির আদর্শবান কর্মীদের নাম জড়ানোর অপচেষ্টা সফল হবে না। দল ও জনগণের সঙ্গে বেইমানি করা এলডিপির আদর্শ নয়। ক্ষমতার দম্ভে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে মানুষকে বোকা বানানো যাবে না।”
তৃণমূলের বক্তারা দাবি করেছেন, বিএনপির বর্তমান কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, এলডিপি নেতৃত্বের দাবি—সরকারি দল দেউলিয়া হয়ে এসব বানোয়াট তথ্য ছড়াচ্ছে। সাতকানিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন