কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল কাইয়ুমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাননি তিনি।
রেজাউল কাইয়ুমের আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও তার অনুসারীরা কুমিল্লা কোতোয়ালি থানার সামনে জড়ো হন। তারা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন এবং নেতার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি সামাল দিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিএনপি নেতাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং বাইরে নেতাকর্মীদের অবস্থান ও উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন