নজর বিডি
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

আশুলিয়ায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৩ মে) আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার আদর্শ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সাভার উপজেলা প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে আদর্শ সুপার মার্কেটের দুইটি মুদি দোকান— ‘মক্কা-মদিনা এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা এবং ‘মেসার্স মায়ের দোয়া বাণিজ্যালয়’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে তাদের এই দণ্ড দেওয়া হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী পরিচালক হাসানুজ্জামান বলেন, “অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৩ মে) আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার আদর্শ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সাভার উপজেলা প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে আদর্শ সুপার মার্কেটের দুইটি মুদি দোকান— ‘মক্কা-মদিনা এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা এবং ‘মেসার্স মায়ের দোয়া বাণিজ্যালয়’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে তাদের এই দণ্ড দেওয়া হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী পরিচালক হাসানুজ্জামান বলেন, “অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত