নজর বিডি
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ৫২৬০টি ভাং গাছ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌর এলাকার কাঁঠাল বাগিচা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাবের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলো পরে জনসমক্ষেই ধ্বংস করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ডিএনসি কর্মকর্তারা জানান, জননিরাপত্তা ও মাদক নির্মূলের লক্ষ্যে এই গাছগুলো অপসারণ করা জরুরি ছিল। এ বিষয়ে ডিএনসির পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে উপ-পরিদর্শক আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এর নেপথ্যে জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ৫২৬০টি ভাং গাছ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌর এলাকার কাঁঠাল বাগিচা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাবের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলো পরে জনসমক্ষেই ধ্বংস করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ডিএনসি কর্মকর্তারা জানান, জননিরাপত্তা ও মাদক নির্মূলের লক্ষ্যে এই গাছগুলো অপসারণ করা জরুরি ছিল। এ বিষয়ে ডিএনসির পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে উপ-পরিদর্শক আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এর নেপথ্যে জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত