নজর বিডি

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন আরিফ হোসেন

মোঃ মিলন | বরিশাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো. আরিফ হোসেন। গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক জীবনের শুরু থেকেই আরিফ হোসেন ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের সক্রিয়তার স্বীকৃতি হিসেবে তাকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মো. আরিফ হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. আব্দুল হাই সলিয়াবাকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার বড় ভাই মো. সাব্বির আহম্মেদ বর্তমানে বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। আরিফ হোসেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় বানারীপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরিফ হোসেন বলেন, “দলীয় শৃঙ্খলা বজায় রেখে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে বরিশাল জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব। আগামীর যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা থাকবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন আরিফ হোসেন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত