নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

সোমবার (৪ মে) দুপুরে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার (৩ মে) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা শাখার সহ-স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অভির সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি জানান, গ্রেপ্তারের ঘটনার রাতেই তারা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন পাঠিয়েছিলেন। তবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এটি কোনো হয়রানি কি না বা তার সম্পৃক্ততা কতটুকু, তা তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার (২ মে) রাতে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। অভি জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত