আগামী ১০ মে’র মধ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এই তথ্য জানান দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সারজিস আলম বলেন, "আমাদের পরিকল্পনা ছিল ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণা করার। কিন্তু ব্যক্তিগত ও সামগ্রিক কিছু কারণে আমরা নির্ধারিত সময়ে তা করতে পারিনি। আশা করছি, আগামী ১০ মে’র মধ্যে এনসিপি সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব হবে।"
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার নাগরিকরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতেই এই আগাম প্রার্থী ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন