নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের অন্যতম শস্যভান্ডার হাওরাঞ্চলের কৃষকদের কল্যাণে সরকার সম্ভব সবকিছু করবে।

মঙ্গলবার (৫ মে) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের দুর্দশা লাঘবে আগামী ৩ মাস প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা কর্মসূচি দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়ার পরিকল্পনাও মন্ত্রণালয়ের রয়েছে। তিনি সঠিক তালিকা প্রণয়ন ও সময়মতো কৃষকের কাছে সাহায্য পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নেওয়ার জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তৃতায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশীদ ইয়াসীন বলেন, হাওরের ফসল রক্ষায় পরিকল্পিত খনন, স্লুইসগেট নির্মাণ এবং পানিতে ধান কাটার উপযোগী হারভেস্টার সরবরাহ করা হবে। এছাড়া কৃষকদের ঘুরে দাঁড়াতে বিনামূল্যে সার, বীজ ও কৃষি ঋণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর হাওরের ইকোসিস্টেম বাঁচাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার জানান, হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করবে।

সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্যগণ ও জেলা পরিষদের প্রশাসক বক্তব্য রাখেন।

মতবিনিময় শেষে মন্ত্রী বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাস মেয়াদী মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে: ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত