নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গোপালগঞ্জে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী ছিনতাইকারী গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরে ইজিবাইক যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় সাথী আক্তার (৩০) নামে এক নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের সদর হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সাথী আক্তার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের ধলা বিশ্বাসের স্ত্রী। বর্তমানে তিনি গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রওশনয়ারা শিউলি নামের এক নারী ব্যাটারিচালিত ইজিবাইকে করে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকে যাত্রীবেশে থাকা দুই নারী ছিনতাইকারী শিউলিকে দুপাশ থেকে চেপে ধরে সরে বসতে বলেন। এক পর্যায়ে কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিঁড়ে নেয় তারা। বিষয়টি বুঝতে পেরে শিউলি তাৎক্ষণিক চিৎকার শুরু করলে স্থানীয় জনতা ধাওয়া করে সাথী আক্তারকে ধরে ফেলে। তবে তার সঙ্গে থাকা অপর নারী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে উপস্থিত জনতা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জনতা এক নারী ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জ শহরে ইজিবাইক যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় সাথী আক্তার (৩০) নামে এক নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের সদর হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সাথী আক্তার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের ধলা বিশ্বাসের স্ত্রী। বর্তমানে তিনি গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রওশনয়ারা শিউলি নামের এক নারী ব্যাটারিচালিত ইজিবাইকে করে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকে যাত্রীবেশে থাকা দুই নারী ছিনতাইকারী শিউলিকে দুপাশ থেকে চেপে ধরে সরে বসতে বলেন। এক পর্যায়ে কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিঁড়ে নেয় তারা। বিষয়টি বুঝতে পেরে শিউলি তাৎক্ষণিক চিৎকার শুরু করলে স্থানীয় জনতা ধাওয়া করে সাথী আক্তারকে ধরে ফেলে। তবে তার সঙ্গে থাকা অপর নারী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে উপস্থিত জনতা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জনতা এক নারী ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত