নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি জানান, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে ঈদের আগেই তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে পরিবারের।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি জানান, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে ঈদের আগেই তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে পরিবারের।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত