যশোরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
আটকৃতরা হলেন রনি (৩৬): শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে। আব্দুল গনি (৫৪): চৌগাছার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে। ইসরাইল (৪৬): যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। এগুলো যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, "সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৬ কোটি ৩৯ লাখ টাকার বেশি। গাড়ি ও মোবাইলসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা।"
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন