চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।
আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর রাতে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রাম থেকে এই ব্যবহৃত ফোনগুলো উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মোবাইলগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।
আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর রাতে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রাম থেকে এই ব্যবহৃত ফোনগুলো উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মোবাইলগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন