চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক সফল অভিযান পরিচালনা করেছে। গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় পরিচালিত এই অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় অভিযান চালায়।
বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৬:১০ পর্যন্ত চলা এই অভিযানে আসামিদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামি সম্পর্কে আপন বোন। তারা হলেন: ১. মোসাঃ সাজেদা বেগম (৫৪), স্বামী- আঃ সাত্তার, সাং- নুনগোলা কেডিসিপাড়া। ২. মোসাঃ শাহিদা বেগম (৫৮), স্বামী- মৃত শামসুল আলম, স্থায়ী ঠিকানা- নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রাম।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন