নজর বিডি

ইউটিউবে মুক্তি পাচ্ছে রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আদিফ হাসান নির্মাণ করেছেন নতুন ফ্যামিলি ও রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’। 

মানবিক আবেগ, একতরফা ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি বুধবার (১৩ মে) ‘জয় পাগল মাল্টিমিডিয়া’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।

‘বোকা মানুষ’ নাটকের মূল গল্প আবর্তিত হয়েছে আহান নামের এক যুবককে কেন্দ্র করে। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে সে নিজের বর্তমান জীবন, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি উদাসীন হয়ে পড়ে। ভালোবাসা, অভিমান, মানসিক ভাঙন ও সংসারের বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। একসময় নিজের ভুল বুঝতে পারলেও জীবনের নির্মম বাস্তবতা তাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আদিফ হাসান বলেন, “এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়। এটি একজন মানুষের ভাঙন, অপরাধবোধ, ভালোবাসা এবং ফিরে আসার গল্প। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির সঙ্গে নাটকের গল্পকে মিলিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।”

নাটকটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা মুর্তজা পলাশ বলেন, “নাটকটির গল্পে দর্শক বাস্তব জীবনের অনেক অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন। আমার চরিত্রটি খুবই আবেগপ্রবণ এবং চ্যালেঞ্জিং ছিল। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

নাটকটিতে অভিনয় করেছেন মর্তুজা পলাশ, সেমন্তি সৌমি, ফারজানা আহসান মিহিসহ আরও অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে নাসিফ অনি। সম্পাদনা ও কালারে কাজ করেছেন সাদিকুল ইসলাম দিনার।

বিষয় : বোকা মানুষ, বাংলা নাটক, আদিফ হাসান, মর্তুজা পলাশ, সেমন্তি সৌমি, জয় পাগল মাল্টিমিডিয়া, বিনোদন, Boka Manush, Bangla Natok, Adif Hasan, Mortuza Polash, Semanti Soumi, Entertainment.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইউটিউবে মুক্তি পাচ্ছে রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আদিফ হাসান নির্মাণ করেছেন নতুন ফ্যামিলি ও রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’। 

মানবিক আবেগ, একতরফা ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি বুধবার (১৩ মে) ‘জয় পাগল মাল্টিমিডিয়া’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।

‘বোকা মানুষ’ নাটকের মূল গল্প আবর্তিত হয়েছে আহান নামের এক যুবককে কেন্দ্র করে। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে সে নিজের বর্তমান জীবন, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি উদাসীন হয়ে পড়ে। ভালোবাসা, অভিমান, মানসিক ভাঙন ও সংসারের বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। একসময় নিজের ভুল বুঝতে পারলেও জীবনের নির্মম বাস্তবতা তাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আদিফ হাসান বলেন, “এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়। এটি একজন মানুষের ভাঙন, অপরাধবোধ, ভালোবাসা এবং ফিরে আসার গল্প। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির সঙ্গে নাটকের গল্পকে মিলিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।”

নাটকটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা মুর্তজা পলাশ বলেন, “নাটকটির গল্পে দর্শক বাস্তব জীবনের অনেক অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন। আমার চরিত্রটি খুবই আবেগপ্রবণ এবং চ্যালেঞ্জিং ছিল। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

নাটকটিতে অভিনয় করেছেন মর্তুজা পলাশ, সেমন্তি সৌমি, ফারজানা আহসান মিহিসহ আরও অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে নাসিফ অনি। সম্পাদনা ও কালারে কাজ করেছেন সাদিকুল ইসলাম দিনার।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত