নজর বিডি

বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানে ৪ ভাইয়ের করুণ মৃত্যু

কয়েক দিন পরেই ওমান থেকে দেশে ফেরার কথা ছিল তাদের। এক ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটা করতে সবাই মিলে বেরিয়েছিলেন। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। ওমানে বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার সহোদর। 

মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ অথবা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় ঘুমের ঘোরেই তাদের মৃত্যু হয়েছে।

নিহত চার ভাই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই ওমানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দ্রুতই দেশে ফেরার কথা ছিল এবং একজনের বিয়েও ঠিক হয়েছিল। লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে অবস্থানরত প্রবাসী বাবুর মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। বাবু জানান, মঙ্গলবার রাতে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে তারা একটি গাড়িতে অবস্থান করছিলেন। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা গাড়ির ভেতর তাদের অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে চার ভাইয়ের নিথর দেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির এসি চালিয়ে দীর্ঘক্ষণ ভেতরে অবস্থান করায় গ্যাস লিকেজ হয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। বর্তমানে মরদেহগুলো ওমানের রুস্তাক থানার হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে মাস্কাটে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

একই পরিবারের চার সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতার অপেক্ষা করা হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ ওমান প্রবাসী, রাঙ্গুনিয়া, চার ভাইয়ের মৃত্যু, ওমান দুর্ঘটনা, চট্টগ্রাম সংবাদ, বিয়ের কেনাকাটা, এসি বিস্ফোরণ, প্রবাসী মৃত্যু Oman Expatriates, Rangunia, Four Brothers Death, Oman Accident, Chattogram News, Wedding Shopping, AC Gas Leakage, Migrant Workers Death

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানে ৪ ভাইয়ের করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

কয়েক দিন পরেই ওমান থেকে দেশে ফেরার কথা ছিল তাদের। এক ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটা করতে সবাই মিলে বেরিয়েছিলেন। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। ওমানে বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার সহোদর। 

মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ অথবা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় ঘুমের ঘোরেই তাদের মৃত্যু হয়েছে।

নিহত চার ভাই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই ওমানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দ্রুতই দেশে ফেরার কথা ছিল এবং একজনের বিয়েও ঠিক হয়েছিল। লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে অবস্থানরত প্রবাসী বাবুর মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। বাবু জানান, মঙ্গলবার রাতে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে তারা একটি গাড়িতে অবস্থান করছিলেন। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা গাড়ির ভেতর তাদের অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে চার ভাইয়ের নিথর দেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির এসি চালিয়ে দীর্ঘক্ষণ ভেতরে অবস্থান করায় গ্যাস লিকেজ হয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। বর্তমানে মরদেহগুলো ওমানের রুস্তাক থানার হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে মাস্কাটে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

একই পরিবারের চার সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতার অপেক্ষা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত