নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলে বন বিভাগের অভিযান: অর্থদণ্ড প্রদান

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের (স মিল) বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সদর উপজেলার হায়াত মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একটি অবৈধ করাত-কলকে আর্থিক জরিমানা করা হয়।

রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ‘করাত-কল বিধিমালা-২০১২’ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা নেয়।

ছবি: নজরবিডি.কম

অভিযান চলাকালে সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের কামরুল (পিতা: ওমর আলী) নামক এক ব্যক্তিকে আইন অমান্য করার দায়ে আর্থিক জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা এবং বনজ সম্পদ রক্ষায় সরকারি বিধিমালা বাস্তবায়নে জেলাজুড়ে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, বন বিভাগ, অবৈধ করাত-কল, মোবাইল কোর্ট, জরিমানা, পরিবেশ সংরক্ষণ, সদর উপজেলা, সুন্দরপুর, ভ্রাম্যমাণ আদালত। English Tags: Chapainawabganj, Forest Department, Illegal Sawmill, Mobile Court, Penalty, Environment Protection, Sadar Upazila, Sundarpur, Drive.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলে বন বিভাগের অভিযান: অর্থদণ্ড প্রদান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের (স মিল) বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সদর উপজেলার হায়াত মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একটি অবৈধ করাত-কলকে আর্থিক জরিমানা করা হয়।

রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ‘করাত-কল বিধিমালা-২০১২’ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা নেয়।

ছবি: নজরবিডি.কম

অভিযান চলাকালে সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের কামরুল (পিতা: ওমর আলী) নামক এক ব্যক্তিকে আইন অমান্য করার দায়ে আর্থিক জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা এবং বনজ সম্পদ রক্ষায় সরকারি বিধিমালা বাস্তবায়নে জেলাজুড়ে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত