গাজীপুর মহানগরীর টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ২৬টি মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন রয়েছে।
ডিবি পুলিশের চৌকস অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের জব্দ করা ২৬টি মোবাইল ফোনের মধ্যে রয়েছে স্যামসাং: ৮ট, ভিভো: ৩টি, অপো: ২টি, রিয়েলমি: ২টি, এমআই (Xiaomi): ২টি, আইফোন: ১টি, আইটেল: ১টি, উইকো: ১টি, টেকনো: ১টি, বাটন ফোন: ৪টি, বেনামী অ্যান্ড্রয়েড: ১টি
ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) দায়েরকৃত একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে এই ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে এগুলোর আইএমইআই (IMEI) নম্বর যাচাই করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মেহেদী হাসান স্বীকার করেছে যে, সে টঙ্গী বাজার ও এর আশপাশের এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো।
মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মিজানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন